৭নং বালিজুড়ি ইউপির বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭নং বালিজুড়ি ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে বালিজুড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট পেশ করেন বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সচিব বিজিত মৈত্র। ইউপি চেয়ারম্যান আব্দুল জহুরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, উন্নয়ন কর্মী দিপালী রায়, ইউপি সদস্য বাবুল মিয়া, রেবা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুল মিয়া, বকুল মিয়া, আব্দুল মন্নান, মানিক প্রমুখ।