৭ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবুল খায়ের, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান, সালেহ আহমদ, আলী হায়দার, মো. সামছুল হক, খায়রুল বাশার, আবুল কালাম খাঁ।
২ নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বিশ^জিত সরকার, আলী আহমদ মুরাদ, মহসিন রেজা মানিক, লুৎফুর রহমান লিটন, মো. বাবুল মিয়া, মহিবুর রহমান রুবেল, মোফাজ্জল হোসেন, মো. আলম, কৃষ্ণ গোপাল তালুকদার মানব।
৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, হাজী ইউনূছ আলী, আবুল কালাম আজাদ, সালেহ আহমদ, সবুজ আলম, মো. ইলিয়াছ আহমদ, মো.মাসুক মিয়া।
৪নং বড়দল উত্তর ইউনিয়নে ৯ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৪নং বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আবুল কাশেম, মাসুক মিয়া, রুহুল আমিন, মো. এ কে নূর মিয়া, মলু হোসেন, মো. সাহাব উদ্দিন, মো. হোসেন আলী, মো. সিরাজ মিয়া।
৫নং বাদাঘাট ইউনিয়নে ৮জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সদস্য সুজাত মিয়া, নিজাম উদ্দিন, আফতাব উদ্দিন, এম সালমান আহমদ সুজন, বুরহান উদ্দিন, সোহাগ মিয়া, গোলাম রব্বানী, সোহাগ মিয়া।
৬নং তাহিরপুর সদর ইউনিয়নে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি, আতিকুর রহমান, বোরহান উদ্দিন, জুনাব আলী, মো. হোসাইন শরীফ বিপ্লব, মো. বাচ্চু মিয়া।
৭নং বালিজুড়ি ইউনিয়নে ২ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, অপর মনোনয়ন দাখিলকারী হলেন আজাদ মিয়া।
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল বুধবার। মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।