কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। শুক্রবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদানের পর আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বছরের ৪ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের ঘোষিত ৭ দফা দাবিসমূহ হচ্ছেÑ ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বশীলতা, সাংবিধানিক বৈষম্য বিলোপকরণ, সম-অধিকার ও সম-মর্যাদা, স্বার্থবান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসন, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণ, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।
সংগঠনের সভাপতি দীপক ঘোষ, এড: গৌরাঙ্গ পদ দাস’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নৃপেশ তালুকদার নানু, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, রমেন্দ্র কুমার দে, দেবব্রত দাস, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, কাজল দে, অভিজিৎ চৌধুরী, রমেন্দ্র ভট্টাচার্য্য, অ্যাড. রতন কুমার রায়, বিমল বনিক, অ্যাড. প্রনব কান্তি দাস, চঞ্চল কুমার লৌহ, কলি তালুকদার আরতি, শীলা বসু, অ্যাড. অনুপ কুমার ধর, শুভব্রত বসু, অজিত দাস, প্রভাত কান্তি শর্মা, নবেন্দু দাস, মানব চৌধুরী, গুষ্ঠ আচার্য্য, অসিত তালুকদার, সন্তু রায়, বিজিত সেন, সুমন নন্দি, রজত কান্তি চক্রবর্তী, চন্দন দাস, রিন্টু দাস, বিভাস দেব, সীমা খাসনবিশ, বীনা দাস, বিমান রায়, বাপ্পী রায়, দেবাশীষ দাশগুপ্ত, নীতিকনা ভট্টাচার্য্য, সবিতা বণিক, মালতি রায়, কাননবন্ধু রায়, ডা. প্রহলাদ বণিক, ভোলা নাথ রায়, মদন বণিক, লিটন রায়, সুমন দাস, সেবরাজ মন্ডল, সুজিত দেব, রাজন রায়, বিজন কান্তি দেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্মারক লিপিতে বর্ণিত ৭-দফা দাবি বাস্তবায়নে আহবান জানান।


