জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ২৫ জন অভিভাবক সদস্য লিখিত ভাবে এই অভিযোগ করেন প্রধান শিক্ষক মঞ্জু লাল তালুকদারের বিরুদ্ধে। অভিযোগের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেছেন।
অভিভাবক আব্দুস সাত্তার, হেমেন্দ্র কুমার দাস, দিলীপ, রসরঞ্জন দাস, আবুল বাশার, আলতু মিয়া, শাহীদ মিয়া, আজগর আলী, নোবেল দত্ত, তোতা চানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিদ্যালয়টি প্রায় ৭ বছর যাবত একই ম্যানেজিং কমিটি মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। প্রধান শিক্ষকের নিকট অভিভাবকগণ নতুন কমিটি গঠনের কথা বললে তিনি পাশ কাটিয়ে যান। প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বরাদ্দের আয় ব্যয়ের হিসাব জানতে চাইলে তিনি এই বিষয়ে আমার সাথে কোন কথা বলবেননা। অভিযোগে সরকারী বিধি মোতাবেক নতুন করে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার জোর দাবী ও বিগত বছর গুলোর আয় ব্যয়ের হিসাবের দাবি জানানো হয়।
কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু লাল তালুকদার বলেন, ২০১০ সালে কমিটি গঠন হয়েছে ঠিকই। কয়েক বছর আগে আবার তাদেরকে নবায়ন করা হয়েছে। নতুন কমিটি গঠনের পক্রিয়াধীন আছে, কিছুদিনের মধ্যেই সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করা হবে। আমার ব্যাপারে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের অভিভাবকদের নিকট থেকে আমি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী শনিবার তদন্ত করবো, তদন্ত সাপেক্ষে কমিটি গঠন সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
- জামালগঞ্জে হিলিপের দৌলতা নদী অবৈধভাবে ইজারা দেয়ার অভিযোগ
- সিলেট খুন হওয়া ছাত্রলীগ কর্মী ওমরের দাফন সম্পন্ন


