৭ মার্চ উপলক্ষে চিত্রাংঙ্কন, আলোচনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কর্মসূচী উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফ আদনান, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. শফিকুল আলম, পৌর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু নাসের প্রমুখ।
পরে চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় ১৮জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সুনামগঞ্জ পৌর কলেজ
ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ করেছে সুনামগঞ্জ পৌর কলেজ। অধ্যক্ষ মো. শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মো. তৈয়বুর রহমান তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মো. আবু নাসের, সহকারী অধ্যাপক রামানুজ রায়, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক নোয়াজ উদ্দিন।
এ সময় অন্যান্য প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে অধ্যক্ষের রচিত একটি কবিতা আবৃত্তি করেন হিসাব বিজ্ঞানের প্রভাষক কাঞ্চন বৈদ্য।
প্রেস বিজ্ঞপ্তি