৮১ টি পরিবারকে “বন্ধু এক্সপ্রেস” এর শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান

সুনামগঞ্জ সদরে অনিবন্ধিত সামাজিক সংগঠন “বন্ধু এক্সপ্রেস” এর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১ টি পরিবারকে ১২ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বিপুল তালুকদার, হিরন্ময় রায়, হাজী এজাদুর রহমান শাহীন, তরুন কান্তি দাস, সাকিল আহমেদ, শাহ আলম সাগর, ছব্দর আলী, আকিকুর রহমান, কমলেন্দু দে, সুব্রত বণিক, মাবিয়া আকবর হাসান শ্যামল, বিশ্বজিত রায়, নুরুজ্জামান সুজন, চৌধুরী মো. আবু সাহেব বাবলু, ধীমান দাস, সঞ্জীব ভট্টাচার্য প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি