৮ উইকেটে জয় প্যারামাউন্টের

স্টাফ রিপোর্টার
লো স্কোরিং ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট ক্লাব মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায়। এবারের লীগে এখন পর্যন্ত দলীয় সর্বনি¤œ সংগ্রহ এটাই। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হৃদয় ১২ রান। তিনি ছাড়া আর কোন প্লেয়ার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। প্যামাউন্টের হিরা একাই ১৮ রানে ৫ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্যারামাউন্ট। নিপু ৩২ ও ইকবাল করেন ১২ রান করেন। রাইজিং স্টারের হৃদয় ও নাঈম উভয়ে ১টি করে উইকেট পান।
আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আলী হোসেন ও সাদিক। স্কোরার ছিলেন নিশাত চৌধুরী।