স্টাফ রিপোর্টার
কোনোভাবেই সংক্রমণ যেন এড়ানো যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত মঙ্গলবার রাতে ১৪ র্যাব সদস্যসহ সুনামগঞ্জে একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে এক লাফে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২১৩ জনে। মাত্র ৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত ১২ এপ্রিল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামে প্রথম এক মহিলা করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।
গত মঙ্গলবার রাতে আক্রান্তদের মধ্যে ১৪ র্যাব সহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন।
মঙ্গলবার রাত মাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২২৭ টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
জেলায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়, ৭০ জন। এছাড়াও ছাতক উপজেলায় ৩৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ১৭ জন, শাল্লা উপজেলায় ১১ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১০ জন, দিরাই উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২ জন, জগন্নাথপুর উপজেলায় ১০ জন, শাল্লা উপজেলায় ১১ জন, ধর্মপাশা উপজেলায় ১৬ জন, তাহিরপুর উপজেলায় ১৪ জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত মঙ্গলবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। মৃত্যু হয়েছে ছাতক উপজেলার ১ জনের।
লকডাউন শিথিল করে অর্থনীতি পুরো সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণ ছুটি না বাড়ানোয় সীমিত পরিসরে স্বাভাবিক কর্মকা- শুরুর পর দ্রুত জেলায় করোনা পরিস্থিতি বদলে যাচ্ছে। রাস্তাঘাটে ভিড় বাড়ছে। খুলছে সরকারি, বেসরকারি অফিস। তাতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
করোনা পরিস্থিতি বিশ্নেষণ করে দেখা যায়, প্রথম দিকে শনাক্তের হার কম ছিল। নমুনা পরীক্ষাও কম হতো। কিন্তু গত ১৯ মে থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ল্যাবে সুনামগঞ্জের করোনা সন্দেহ ভাজনদের নমুনা পরীক্ষা শুরু ও প্রতিদিন পরীক্ষা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে।
সুনামগঞ্জ জেলায় করোনা শনাক্ত হওয়ার ২৩ তম দিনে গত ৫ মে ৫০ অতিক্রম করে আক্রান্তের সংখ্যা। এরপর ২০ দিনে গত ২৫ মে ঈদের দিন রাতে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। এরপর ১০০ থেকে ২০০ অর্থাৎ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিয়েছে মাত্র ৮ দিন। গত ২ জুন মঙ্গলবার রাতে সর্বোচ্চ ৩৯ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে। আক্রান্তের এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, কী ভাবে জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। ফলে সংক্রমণ পরিস্থিতি কমেই নিয়ন্ত্রণ হীন হচ্ছে। সংক্রমণ বৃদ্ধির এই গ্রাফ নিঃসন্দেহে উদ্বেগজনক।
এদিকে গত ১ জুন সুনামগঞ্জ জেলার ছাতকে করোনায় আব্দুল হক (৫০) নামের ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
- জগন্নাথপুরে বেড়েছে সংক্রমণ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
- শাল্লায় অনিয়মের তদন্তই শেষ করেন নি দায়িত্বপ্রাপ্তরা


