৮ বছরে দেশের দারিদ্রতা কমেছে-এমএ মান্নান

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘রাজনীতি করতে হলে ঈমান লাগে, সেই সাথে লাগে কর্ম। কর্ম এবং ঈমান থাকলেই রাজনীতি করা যায়। আর ঈমান ও কর্ম আমার আছে, আগামী নির্বাচনে যদি আমি বেঁচে থাকি তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন আমাকেই দেবেন। আমি আবারও আপনাদের সেবা করতে নৌকা প্রতীক নিয়ে আপনাদের কাছে আসব।’ প্রতিমন্ত্রী বলেন, অনেকেই অনেক কিছু করছেন কোন কিছুরই কাজ হবে না, ভুল পথে পা বাড়াবেন না, দলের প্রতি বিশ্বাস রাখুন এবং সেই লক্ষে কাজ করুন তাহলেই সফল হবেন।’
তিনি আরও বলেন, আমরা বিগত ৮ বছরে দেশের দারিদ্রতা কমিয়ে এনেছি, সেই সাথে মানুষের জীবন মানের ব্যাপক পরিবর্তন করেছি। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এক সময় দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৫ বছর, এখন দেশের মানুষের গড় আয়ু ৭৫ বছর। আমরা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ৪৬ তম     
জাতীয় সমবায় দিবস উপলক্ষে এফআইভিডিবি’র হল রুমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ’র সভাপতিত্বে, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লি. সাধারণ স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ ও সমবায় অফিসের পরিদর্শক এ কে এম জালাল উদ্দীনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদার, উপজেলা আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, সমবায়ী ও ইউপি সদস্য আশরাফ আলী, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ স¤পাদক আব্দুল কাদির জিলানী, আক্তাপাড়া (মিনাবাজার) ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. এ এল জি জামান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন সহ প্রমুখ।
এর পর প্রতিমন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর ডিগ্রী কলেজে  নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জগন্নাথপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুন নুর এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক প্রতিভা রানী দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউএনও মাসুম বিল্লাহ, ওসি হারুন রশিদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য ডা. আব্দুল  আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সেক্রেটারী রুমেন আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ, জুনেদ আহমদ, কাওছার আলম রনি, মুহিবুর রহমান লিটু, কলেজ ছাত্রলীগ সভাপতি রুহেল আহমদ, সেক্রেটারী তাহা আহমদ, বদরুল ইসলাম রনি, মুন্না আহমদ, কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তানজিদ আলম তানিন, সাদিয়া আক্তার সুমি।