সু.খবর ডেস্ক
দেশের আট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকা- দেখভালের জন্য আটজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন নেতা নির্বাচন ও দায়িত্ব বণ্টন করেন। আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
আট বিভাগে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- রংপুর বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে এসএম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে আইনজীবী আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট বিভাগে সাখাওয়াত হোসেন শফিক।
সূত্র : ঢাকাটাইমস


