স্টাফ রিপোর্টার
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া কর্মসূচীর আওতায় আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় ৩য় কোয়ার্টারে ৪৮ লক্ষ টাকা ৯৬ জন রোগীকে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়সহ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ২০১৩-১৪ অর্থ বছর থেকে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চিকিৎসা সহায়তার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে সুনামগঞ্জ জেলায় শুরু হতে এ পর্যন্ত ৩৮৪ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা হিসাবে ১ কোটি ৯২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০১৯-২০২০ অর্থবছরে ১ম ও ২য় কোয়ার্টারে ৯৬ লক্ষ টাকা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৯২ জন রোগীকে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়।


