স্টাফ রিপোর্টার
আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সরকারিভাবে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। জেলা-উপজেলা পর্যায়ে ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা
প্রশাসন মেলার আয়োজন করবে। মেলায় সরকারের উল্লেখযোগ্য নানা উন্নয়নমূলক কর্মকান্ড প্রদর্শন করা হবে। এছাড়া প্রতিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরে উন্নয়ন মেলা হবে। জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় ৩০টি স্টল থাকবে।
- ৬ জানুয়ারি পর্যন্ত শাবিপ্রবি বন্ধ, ভিসি ভবনের সামনে বিক্ষোভ
- ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত


