৯ দফা দাবিতে কৃষক সংগ্রাম সমিতির সমাবেশ ও স্মারকলিপি প্রদান

পদ্মা-তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, হাওরাঞ্চলের অকাল বন্যা থেকে রক্ষা ও নদ-নদী খননের দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে। সোমবার  দুপুর ১২টায় সমাবেশে সভাপতিত্ব করেন ছয়ফুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকিকুর রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, কৃষক নেতা দ্বিজেন্দ্র লাল পুরকায়স্থ সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি