৯ মার্চ দিরাই যুবলীগের সম্মেলন ওই দিন তিন থানা সম্মেলনের তারিখ ঘোষণা হবে

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলা যুবলীগের সম্মেলন আগামী ৯ মার্চ বুধবার। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবন্দ উপস্থিত থাকবেন। ওই দিন জেলার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর  উপজেলা  যুবলীগের তারিখ নির্ধারণ করা হবে। দিরাই উপজেলা যুবলীগের সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে তিন উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা বলে জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। তিনি বলেন যেহেতু জেলা সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে তাই সম্মেলন বাস্তবায়ন করতে তিন উপজেলার সম্মেলনের শেষ করা হবে। কারণ এই তিন থানা যুবলীগের সম্মেলন এখন করা হয়নি।