৯, ১০ ও ১১ জানুয়ারি উন্নয়ন মেলা

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি ২০১৭ তারিখ সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘উন্নয়ন মেলা’র আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় সরকারি বেসরকারি অফিসের উন্নয়ন স্টল ছাড়াও দেশীয় পিঠা ও নানা প্রকার খাদ্যসামগ্রীর সমাহার থাকবে। মেলায় বন্ধু-বান্ধবসহ সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
শেখ রফিকুল ইসলাম
জেলা প্রশাসক, সুনামগঞ্জ