ছাতকে ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি
ছাতকে সহকারী কমশিনার (ভূমি) অফিসের উদ্যোগে অফিসার্সদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমশিনার (ভূমি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেস ইমাম মাও নূরুল হক।
ইফতার মাহফিলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, প্রাণি       
সম্পদ কর্মকর্তা ডা. ছাইদুল হক, সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সহিদ হোসেন, ছাতক থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, অ্যাড. ওলিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক ছাতক শাখা
ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে তাকাওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়া সেলিম চৌধুরী, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি সালেহ আহমদ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মাইজবাড়ি আলহেরা জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল কালাম আজাদ।
ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, ব্যবসায়ী হাজী সুরুজ মিয়া, শিক্ষক কামাল উদ্দিন, মিসবাহ উদ্দিন, আব্দুল মতিন, হাজী সিরাজ মিয়া, লিলু মিয়া, মনির মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল কালাম আজাদ।