Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সুনামগঞ্জ-দিরাই সড়কে ভেঙে পড়েছে বেইলী সেতু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সুনামগঞ্জ-দিরাই সড়কে ভেঙে পড়েছে বেইলী সেতু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের ২৫ কিলোমিটার অংশের দরগাপুর গ্রাম পার্শ্ববর্তী বেইলী সেতু ভেঙে পড়ায় এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বুধবার সকাল ৮ টায় সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের কাজের মালামাল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকসহ বেইলী সেতু ভেঙে যায়। এরপর থেকে এই দুই উপজেলাসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে জেলা শহরসহ  সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকায় দিরাই ও শাল্লা উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জের একাংশের কমপক্ষে ৫ লাখ মানুষের সুনামগঞ্জ জেলা সদরসহ সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দরগাহপুর গ্রামের বাসিন্দা আলী আকবর বলেন, সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে লোকজন সেখানে গিয়ে দেখেন ট্রাকসহ সেতুটি ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দিরাই পৌর শহরে বাসিন্দা শুভ্র রায় বলেন, এর আগেও একইভাবে এই সড়কের একটি বেইলি সেতু ভেঙে পড়ে কয়েকদিন সরাসরি যান চলাচল বন্ধ ছিল। এখন আবার ভেঙে পড়েছে । সেতুর সংস্কার করতে কত দিন লাগে কে জানে। দক্ষিণ সুনামগঞ্জের একাংশ এবং দিরাই ও শাল্লা উপজেলার মানুষজনকে জেলা সদরে যাতায়াত করতে ভোগান্তি  পোহাতে হবে। ঘটনার পর থেকেই সেটা শুরু হয়ে গেছে।
ঘটনাস্থলে থাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানালেন, সেতুটি ভালই ছিল, সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের মালামাল নিয়ে ভারী ট্রাক বেইলী সেতুতে ওঠায় ভেঙে পড়েছে। আমাদের কাছে বেইলী সেতু আছে। আমরা ট্রাকটি ওঠানোর পর বেইলী সেতু নিচে রেখেই আরেকটি নতুন সেতু বসাবো। এতে ৫-৬ দিন সময় লাগবে।