দিরাই সবুজ সকাল

স্টাফ রিপোর্টার, দিরাই
স্বাধীনতা দিবস উপলক্ষে দিরাইয়ে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় থানা পয়েন্ট গোল চত্তরে মোমবাতি জ্বালিয়ে ৫ মিনিটের এ কর্মসূচির সূচনা করেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।
সামাজিক সংগঠন সবুজ-সকাল সমাজকল্যাণ
পরিষদ’র উদ্যোগে কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার ছুরত আলম, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর মিয়াধন মিয়া ইধন, সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক মুকিত খানসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন,‘আমরা আলোকিত দিরাই গড়তে চাই। আলোক প্রজ্জ্বলন কর্মসূচির মধ্য দিয়ে এর শুভ সূচনা হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,‘২৫ মার্চের কালো রাত্রির অন্ধকারকে দূর করতেই এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি।’ একটি মোমবাতিকে প্রজ্জ্বলিত করে যেমন অসংখ্য মোমবাতি আলোকিত করা যায় তেমনি সমাজের একজন মানুষকে যদি আমরা আলোকিত করতে পারি তাহলে গোটা সমাজটাই আলোকিত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।