বিশ্বম্ভরপুরে পুসাব’র মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) এর আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে পুসাবের সভাপতি হোসাইন আহমেদ আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফ আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শুভজিৎ চৌধুরী,শাহ পরান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. নূরুল আলম,সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শামিমুল হাসান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, ডিবিডি কলেজের প্রভাষক রেশমা আক্তার, পুসাবের সদস্য আবু হানিফ ও শহিদুল্লাহ, অভিভাবক মোজাম্মেল হক ও নুরুল আমিন, শিক্ষার্থী ছবুরা আক্তার ও মাফিয়া রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সপ্তম, নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল অনুযায়ী মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। গত ৩০ ডিসেম্বর উপজেলার ২ শতাধিক শিক্ষার্থী উক্ত মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল এবং ফলাফল প্রকাশ করা হয় ৫ জানুয়ারী। উল্লেখ্য যে, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ২০১৪ সালে পুসাব নামক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরই মধ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাদের সুন্দর কর্মসূচী পালনে এলাকায় সুনাম অর্জন করতে শুরু করেছে।