শহীদ নূর আহমেদ
অবশেষে মরণ ব্যাধি স্কিন ক্যান্সারের কাছে হার মানলো সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএস ৩য় বর্ষের মেধাবী ছাত্র আবু জাফর জয়। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে জয়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে পরিবারকে পরামর্শ দেন রাগিব রাবেয়া মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা। ঢাকা যাওয়ার পথে সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জের বাহুবল এলাকায় পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পরে মেধাবী ছাত্র জয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কৃষক বুলু মিয়া ও গৃহিণী লাইলি বেগমের তিন মেয়ে এক ছেলের মধ্যে জয় সবার বড়। সে দীর্ঘ দুই মাস ধরে ভোগছিল মরণ ব্যাধি ক্যান্সারে। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা ও স্কিনক্যান্সারে ভয়াবহতায় জয়ের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার, স্বজন ও সহপাঠিমহল। জয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। জয়ের মৃত্যুর খবর শুনে দূরদূরান্ত থেকে জয়কে শেষ বারের মতো দেখতে ছুটে এসেছেন বহু মানুষ। বৃহস্পতিবার বেলা ১১ টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজে জয়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে জয়কে তার বাড়ির সামনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শোক প্রকাশ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম পাগলা সামজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক, তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সাংবাদিক শহীদ নূর আহমেদ, জয়ের সহপাঠি রেহান উদ্দিন, বিশ্বজিৎ, মাহবুব, হাসান প্রমুখ।
- সতর্কতার সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে সরকার -কাদের
- শিক্ষা ক্ষেত্রে সব ব্যয় এক সময় রিটার্ন হিসেবে ফিরে আসবে -বকুল


