শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলায় নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শাল্লায় ৮ জন করোনা আক্রান্ত হলেন।
নতুন পাঁচ জন আক্রান্তের মধ্যে তিন জন হাসপাতালের স্টাফ এবং দুই জন সদর ইউনিয়নের ডুমরা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন মহিলা। ডুমরা গ্রামের দুই জন কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছিল বলে জানা গেছে।
গত ২২ ও ২৪ এপ্রিল নতুন করে মোট ৫০ জনের নমুনা পাঠানো হয়েছিল এদের মধ্যে পাঁচ জনের করোনা পজেটিভ শনাক্ত হন।
মঙ্গলবার বেলা আড়াইটায় পাঁচ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান।
জানা যায়, আক্রান্তদের কারো মধ্যে করোনার কোন উপসর্গ নেই। নমুনা সংগ্রহ করে পাঠানোর ১৪ দিন পরে রির্পোটে এই ৫ জন আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত তরা হয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাদের অনেকই হোম কোয়ারান্টাইন মানলে ও যারা করোনায় আক্রান্ত হলো তারা অবাদে অনেকের সাথেই মেলামেশা করেছেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, পুর্বে ২৪ টি নমুনা সংগ্রহের মধ্যে ৩ জন সনাক্ত হয়েছিল। এখন ৫০ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। এদেরকে আমরা আইশোলেসনের ব্যবস্থা করছি।
- দ.সুনামগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সহকারীসহ করোনা আক্রান্ত ৪ জন, ৭ জন কোয়ারেন্টাইনে
- ছাতকে নতুন আরও ৩ জনের করোনা পজেটিভ


