স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ হিজরা কল্যাণ সংস্থার সভাপতি সুমনা আক্তার কালা।
সোমবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে তিনি সুনামগঞ্জ পৌর শহরের কর্মহীন অসহায় মানুষ ও সংগঠনের সদস্যদের মাঝে তেল, চিনি, ময়দা, লবণ, পেঁয়াজ, সেমাই বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সুনামগঞ্জ হিজরা কল্যাণ সংস্থা সংগনের সভাপতি সুমনা আক্তার কালা বলেন, আমি আমরা ব্যক্তিগত উদ্যোগে আজকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়াও দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।


