স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৩১ জন। হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ২১ জনকে। বর্তমানে ২০৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৬ জন। সোমবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৫৭২ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৩৬৭ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪৭৫ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩৬৮ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
- শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিলেন সুমনা আক্তার কালা
- বেতন-ভাতা ও ত্রাণ সহায়তার দাবিতে শ্রমিকদের অবস্থান, স্মারকলিপি


