স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বকেয়া বেতন, উৎসব ভাতা ও ত্রাণ সহায়তা প্রদানের দাবিতে অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছেন হোটেল-রেস্টেুরেন্ট, মিষ্টি-বেকারি ও হকার্স শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। আবস্থান র্কমসূচি চলাকালে জেলা হোটলে শ্রমিক ইউনিয়নের সভাপতি লাল মিয়া, হর্কাস শ্রমিক সংঘের জেলা সভাপতি আবদুল হাই, সহসভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক বনিন্দ্র কর, হোটলে শ্রমিকনেতা মহিবুর রহমান, কাজল দাশ, মানিক মিয়া প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে হোটেল-রেস্টুরেন্টসহ সব দোকানপাট বন্ধ। এরপর থেকে কোনো কাজ নেই। মালিকেরা শ্রমিকদের এখন পর্যন্ত কোনো বেতন দেননি। এতে চরম অর্থ কষ্টে পড়েছেন শ্রমিকেরা। পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। শ্রমিকদের এই দুর্দিনে তাদের পাশে কেউ দাঁড়ায় নি। তারা কোনো ত্রাণ সহায়তা পায়নি।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে। সামনে ঈদ। বকেয়া বেতনসহ আমরা উৎসব বোনাস চাই। আমাদের কাচের নিরাপত্তা চাই। সরকারে করোনা পরিস্থিতিতে বেকায়দায় পড়া মানুষদের সহায়তা করছে। শ্রমিকদের সেই সহায়তা ত্রাণ দিতে হবে। তাদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি


