শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার ১১১ টি মসজিদের ইমামদের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে অনুদানের তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
এসময় উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী বলেন, করোনা আতঙ্কের মধ্যে দীর্ঘ দিন যাবত জনজীবন বিপন্ন। এই পরিস্থিতিতে সরকার দেশের সকল মসজিদে নিয়োজিত ইমাম ও মোয়াজ্জিনদের ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, সরকার দেশের কল্যাণে মন প্রাণ দিয়ে কাজ করছে। তারেই ধারাবাহিকতায় আজকের এ অনুদান।


