জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে পিতাকে ৫ দিনের কারাদ- দিয়েছেন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের কুয়েত প্রবাসী নুর আলীর ১৬ বছরের মেয়ে দশম শ্রেণির ছাত্রীর সাথে একই গ্রামের তহুর উদ্দিনের পুত্র লন্ডন প্রবাসি সালেহ আহমদ (২৩) এর বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবাকে আটক করে এ কারাদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড কাজী আরিফ-উল- রহমান জানান,‘মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অভিযোগে পিতাকে ৫ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে মেয়ে ও ছেলেকে পাওয়া যায়নি।


