জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ট্রাফিক সার্জেন্ট আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় মুখোমুখি দুই মোটর সাইকেলের সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত  হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র রাফিকুল ইসলাম সাবুল  কলেজ থেকে মোটর সাইকেল যোগে  বাড়ি ফেরার পথে বটেরতল নামক স্থানে একটি টমটমের সাধে ধাক্কা লেগে পুলিশের  ট্রাফিক সার্জন আব্দুল হাই এর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাফিক সার্জন আব্দুল হাই ও কলেজ ছাত্র রাফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে দুজনেরই চিকিৎসা চলছে।