ছাতক প্রতিনিধি
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের ৩টি গ্রোসারী দোকান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকেলে ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে শহরের হাসান স্টোর থেকে ৫ হাজার টাকা, আরিফ স্টোর থেকে ৫ হাজার টাকা ও রিজভী স্টোর থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত মৎস্য বাজার অভিযান চালিয়ে থেকে বিভিন্ন প্রজাতির ১৬ কেজি পোনামাছ আটক করেন। আটককৃত এসব পোনা মাছ গনক্ষাই রশীদিয়া মাদ্রাসা ও খারগাঁও মৌলভী নাছির উদ্দিন মাদ্রাসার এতিমদের উদ্দেশ্যে বিতরণ করা হয়েছে। এ সময় অভিযুক্ত দু’মাছ ব্যবসায়ি মাছ ফেলে পালিয়ে যায়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, এসআই অরূপ সাগরসহ পুলিশ উপস্থিত ছিলেন।
- ছাতকে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
- বন্যা পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক মনোযোগ রাখতে হবে


