দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ম্যাসেঞ্জার গ্রুপের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে দলীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ম্যাসেঞ্জার গ্রুপের আহবায়ক দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর ও উপজেলা বিএনপির সহ সভাপতি লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় উপহার সামগ্রী বিতরণের পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, সিলেট মহানগর যুবদলের সদস্য এমদাদুল হক স্বপন,উপজেলা বিএনপির সহ সভাপতি সলিবনুর বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম নাঈম, প্রচার সম্পাদক দিদার চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সোহেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মুকিত মেম্বার, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি শফিক উদ্দিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহ উদ্দিন ইকবাল, সদস্য আব্দুর রশীদ,মনোয়ার হোসেন মিন্টু, তুরণ খান, সিতু মিয়া, উপজেলা যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, জেলা ছাত্রদল নেতা এইচ এম নাদির, জমিল বক্র, শাহাদাত হোসেন, আলমগীর, রাজির, তালুকদার মঈনুল হাসান প্রমুখ।
- জগন্নাথপুরে খুলেছে হোটেল-রেস্টুরেন্ট
- রিয়াদ এ্যান্ড রিমাদ অটো রাইস মিলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


