অনুর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল শুরু

স্টাফ রিপোর্টার
জেলায় অনুর্ধ্ব ১২ ক্রিকেট কার্নিভাল-২০১৬ ক্ষুদে ক্রিকেটার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলার বিভিন্ন স্কুল থেকে ৩৬ জন ক্ষুদে ক্রিকেটারকে বাছাই করে চারটি টিম করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শুক্রবার দুপুরে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্ষুদে ক্রিকেটার বাছাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেজওয়ানুল হক রাজার তত্ত্বাবধানে এদের মধ্য থেকে ১৫ সদস্যের মূল টিম গঠন করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক, বিভিন্ন ক্রিকেট টিমের পরিচালকরা ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সুনামগঞ্জের চারটি নদীর নামে টিম গঠন করা হয়। এগুলো হলো সুরমা, কুশিয়ারা, কালনী ও যাদুকাটা। প্রতিটি টিমে ৯ জন করে ক্রিকেটার ও একজন প্রশিক্ষক থাকবে। এই চার টিমের প্রধান কোচ হিসেবে থাকবেন পারভেজ আহমেদ পাভেল।