জগন্নাথপুরের দুই শিশুর ঝগড়া নিয়ে সংঘর্ষে আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি
জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে দ্’ুশিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।  
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের ছানুর মিয়া ও ইলিয়াছ আলীর মধ্যে শিশুর ঝগড়া কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।  
জগন্নাথপুর  থানার ওসি মো. মুরছালিন জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।