ধর্মপাশায় কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করার দাবিতে ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল   
অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগ নেতা সোহান আহমেদ, জাকারিয়া হাসান, সাদরুল আমিন, শামসুল আলম, বায়জিদ বোস্তামী, আলমগীর কবির, তমাল আহমেদ, পাপ্পু আহমেদ প্রমুখ।