বন্যা নিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার বৈঠক

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও মেঘালয় পাহাড়ে ঢলের পানিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যা কবলিত সুনামগঞ্জের প্রায় ৬টি উপজেলার মানুষ এখন মারাত্মক দুর্ভোগের সাথে   সময় পাড় করছে। উল্লেখ্য, কিছু দিন আগে বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে সুনামগঞ্জের প্রায় সকল ফসল তলিয়ে যাওয়ায় এবং দীর্ঘদিন যাবৎ ভারত থেকে কয়লা ও পাথর আমদানী ব্যবসা বন্ধ থাকায় অবর্ণনীয় অভাবের সঙ্গে বসবাস করছে এই এলাকার মানুষ। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য পরিবেশ ও হাওড় বিষয়ক সংগঠন ‘পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থা’ গতকাল সিলেটে তাদের জরুরী বৈঠকের আয়োজন করেন। সংগঠনের সভাপতি কাশমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুশ পুরকায়স্থ টিটুর পরিচালনায় উক্ত বৈঠকে সংগঠনের  প্রায় ৪০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন এবং সংগঠনের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য বন্যায় আক্রান্ত গ্রামগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল টিমের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের উদ্যেশে এডভোকেট মোহাম্মদ আবুল কাশেমকে আহ্বায়ক ও সজীব আহমদ সজল কে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট বন্যা মোকাবেলা কমিটি গঠন করা হয়।
এছাড়া উক্ত সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম আজাদকে রোটারি নিউ সিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকারকে জৈন্তাপুরের সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বিশেষ অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি।