করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২০ জন। শনিবার রাতে শনাক্ত হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯ জন এবং ছাতক উপজেলার ১ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৮০ জন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ২৩ টি ও সিলেটের ২৩টি নমুনা মিলে মোট ৪৬ টি নমুনা সংগ্রহ করা হয়। এর সঙ্গে পুরো ২৭টি নমুনা মিলিয়ে মোট ৭৩ টি নমুনা পরীক্ষা করা হলে এই ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ২০ জন সুনামগঞ্জের এবং ৯ জন সিলেটের।
এদিকে শনিবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে শুক্রবার আরোগ্য লাভ করেছেন আরও ৪ জন। নতুন করে সুস্থ হওয়া সকলেই দোয়ারাবাজার উপজেলার। সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৯২২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২১১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬১ জন, দিরাই উপজেলায় ৪৫ জন, শাল্লা উপজেলায় ৩৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৩৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৪ জন, ধর্মপাশা উপজেলায় ১৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮৭ জন, ছাতক উপজেলায় ২৩৫ জন, জগন্নাথপুর উপজেলায় ৯৩ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৫ জন, আইসোলেসনে গেছেন ১১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৫৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ১৫৩ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১২৬০ জনকে আইসোলেশনে আনা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১২ জন।