জামালগঞ্জে বন্যার্তদের মধ্যে আকবর হোসেনের ত্রাণ বিতরণ

জামালগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেন অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন। সোমবার দিনব্যাপী তিনি জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদরকান্দি, কামিনীপুর, মমিনপুর, উত্তর লক্ষীপুর, স্লুইসগেট, মুসলিমপুর সহ বিভিন্ন গ্রামের বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী।
এসময় জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি ওয়ালী উল্লাহ ওলি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম নাজমুল হাসান খন্দকার, উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মাহবুব আলম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আবু সালেহ মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত আকবর হোসেনের পক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক পরিবারের মাঝে দুধ, চিনি, সেমাই, শুকনো খাবার সহ বিভিন্ম ত্রান বিতরণ করা হচ্ছে।