স্টাফ রিপোর্টার
ছাতকে করোনায় আলাউদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু ঘটেছে। তিনি ছাতকের বাঘবাড়ি এলাকার মৃত মীর আবিদুলের ছেলে। সোমবার সকাল সাড়ে ৮ টায় সিলেটের শামছুদ্দিন হাসপাতালে মারা যান তিনি।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, গত ১৯ জুলাই বাঘবাড়ি’র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আলাউদ্দিনের করোনা শনাক্ত হলে ২০ জুলাই সিলেটের শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় মারা যান তিনি।
স্বাস্থ্যবিধি মেনে বাঘবাড়ি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


