স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৪ উপজেলার আরও ৩৫ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩০ জন, দিরাই উপজেলার ১ জন, ছাতক উপজেলার ৩ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৭২৯ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৮ শতাংশ।
বুধবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ২ জন, আইসোলেসনে গেছেন ১১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৬৬২ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৩৪৭ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২০৭৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩২৭ জন।
এদিকে গত মঙ্গলবার ৮৭ জনের নমুনা পরীক্ষায় জেলার ২ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১২.৬৪ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৫০ জনের নমুনা পরীক্ষায় ৬ জন এবং ছাতক উপজেলায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জনের নমুনা পরীক্ষায় নতুন কওে কেউ শনাক্ত হন নি।
১৩ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৭৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮০ শতাংশ।
- ১৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ
- পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


