স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার আরও ২১ জন। সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৬ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন এবং জামালগঞ্জ উপজেলার ৪ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ১৮০৯ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৪ দশমিক ১০ শতাংশ।
সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, আইসোলেসনে গেছেন ১৯ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৭০২ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৪৭৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ২১৫১ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩২১ জন।
এদিকে গত রবিবার ৮১ জনের নমুনা পরীক্ষায় জেলার ৪ উপজেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জন এবং ছাতক উপজেলায় ১৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জনের নমুনা পরীক্ষায় কেউ পজিটিভ শনাক্ত হননি।
১৩ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২১৫১ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৯২ শতাংশ।
৪,২৫৩ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৮৯২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৭ শতাংশ। আরোগ্য লাভ করেছেন ৭০৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩৭ শতাংশ। আইসোলেসনে আছেন ১৭৮ জন। করোনায় মারা গেছেন ৬ জন।


