পেটের ব্যথা সহ্য করতে না পেরে এক ব্যক্তির আত্মহত্যা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ওই ব্যক্তির নাম মছকুর মিয়া (৩৭)। তিনি পইলভাগ গ্রামের মাহমুদ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর সরকার বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, মছকুর মিয়ার দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।