দোয়ারাবাজার প্রতিনিধি
‘হৃদয়ে শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মোড়ক আরও উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের আহবায়ক ‘হৃদয়ে শেখ মুজিব’ বইটির সম্পাদক ফরিদ আহমদ তারেক। মোড়ক উন্মোচন সভার পরিচালনা করেন উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম আহবায় মিলন খান, গুরুদাস দে, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, খলিলুর রহমান, আফতর আলী,আবুল কালাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি গোলাাম আহমদ, ইব্রাহিম খলিল, জাহাঙ্গীর আলম রফিক, যুব নেতা জিয়াউর রহমান জিয়া, তুফায়েল আহমদ, স্বেচ্চাসেবকলীগ নেতা ফরিদ আহমদ। এসময় উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


