সেই রাতে কী ঘটেছিলো, আদালতকে জানালেন ধর্ষিতা তরুণী

সু.খবর ডেস্ক
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আদালতে ধর্ষণের শিকার হওয়া তরুণী। রবিবার দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে তিনি সে রাতে কী ঘটেছিল তার বর্ণনা দেন।
সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।
সূত্র : সিলেটটুডেটুয়েন্টিফোর.কম