বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাড়ির পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ইমাম হাসানের কন্যা হাবিবা আক্তার (১) বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে পানি থেকে তুলে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।