দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় ক্যা¤পাস থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী র্যালী বের হয়। র্যালীটি জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের আক্তাপাড়া মিনা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যা¤পাসে এসে সমাবেশে মিলিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারি কমিশনার(ভূমি) সমীর বিশ^াস।
বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দরগাপাশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন শিক্ষক ইজাজুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের আহবায়ক সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মসদ আলী, মুক্তিযোদ্ধা তারিফ আলী, মুক্তিযোদ্ধা বখর আলী, দক্ষিণ সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক ওয়াসিম আলী বারী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক সুখময় দাস, দেবব্রত তালুকদার, আবারক আলী, মো. হালিম মিয়া, এনাম আল আরিফ, সাইদুল ইসলাম সহ প্রমুখ।


