তাহিরপুরে চাঁদাবাজি বন্ধে সংবাদ সম্মেলন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার ও ডাম্পের বাজারের সামনে পাটলাই নদীতে খাস কালেকশনের বৈধ টোল আদায়কে কেন্দ্র করে সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বালিয়াঘাট নতুন বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাস কালেকসন নেয়া ইজারাদার আবুল কালাম খান (পারুল)।
তিনি বলেন, উপজেলার শ্রীপুর বাজার হতে বৈঠাখালি নামক বাঁধ ও ডাম্পের বাজারের সামনে পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও পাথরবাহি নৌকা থেকে ১৪২৭ বাংলা সনের চৈত্র থেকে আগামী ৩০ চৈত্র পর্যন্ত টোল আদায়ের জন্য খাস কালেকশন নেই। এরপর থেকে বৈঠাখালি বাধের সামনে পাটলাই নদীতে শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড সদস্য ও মন্দিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে সাজিনুর মিয়ার নেতৃত্বে একটি চক্র চাঁদা দাবি করে আসছে আমার কাছে। গত সোমবার রাতে সাজিনুরের নেতৃত্ব একদল চাঁদাবাজ আমার নিয়োজিত লোকের কাছে বৈঠাখালি বাঁধে চাদা দাবি করে। তাদের কথা মতো চাঁদা না দেয়াই টোল আদায়কারি শাহ নেওয়াজকে মারপিট করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
১ ডিসেম্বর মন্দিয়াতা হাটখোলা বাজারে সাজিনুর তার লোক দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে। মিথ্যা তথ্য দিয়ে বলেছে একই নৌকা থেকে ডাম্পের বাজার ও শ্রীপুর বাজার ঘাট থেকে টোলের নামে দুইবার চাঁদাবাজি করা হয়। যা মিথ্যা ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, হাজি রফিক মিয়া, আফসর আলী, আ.কাদির, আলাল মিয়া প্রমুখ।
এ ব্যাপারে সাজিনুরের বক্তব্য নিতে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।