স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্য ঘটেছে। নিহতের নাম সুফিয়া বেগম (৫০), তিনি দক্ষিণ সুনামগঞ্জের খামারখাল গ্রামের বাসিন্দা। সকাল ১০ টায় সুনামগঞ্জ- সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় মালামাল বোঝাই কাভার্ড ভ্যান ও সিএনজির মধ্যে মুখোমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমির উদ্দিন জানান, সুনামগঞ্জ থেকে সবজী বোঝাই কাভার্ড ভ্যান সিলেট যাওয়ার সময় এবং দিরাই থেকে সুনামগঞ্জগামী সিএনজি হালুয়ারগাঁও এলাকায় মুখোমুখী সংঘর্ষ বাধে। এসময় সিএনজি যাত্রী সুফিয়া বেগম ও সিএনজি চালকসহ ৫ জন আহত হন। গুরুতর আহত সুফিয়া বেগমের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। অন্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


