দক্ষিণ সুনামগঞ্জে ৫ জুয়ারী আটক

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা নতুন বাজারে একটি দোকার ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়ারীরা হলো পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ইউপি সদস্য উপ্তিরপাড় গ্রামের তছই উল্ল্যাহর ছেলে খেলন মিয়া (৪৫), টাইলা পশ্চিমপাড়ার মৃত মজমদার উল্ল্যার ছেলে রজাক মিয়া (৪৫), মৃত বলাই দাসের ছেলে সুদীপ দাস (২৭), ঠাকুরভোগ গ্রামের ইসলাম খার ছেলে তোফায়েল খা (২৮) ও দুর্গাপুর গ্রামের   
 কালন মিয়ার ছেলে হবিজুল হক (৪০)।
বুধবার সন্ধ্যা ৬ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টাইলা বাজারে মছরু মিয়ার দোকানঘরে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে হাতেনাতে আটক করে।
স্থানীয় লোকজন জানান, টাইলা বাজারে গ্রামের মৃত ছমক উল্ল্যাহর ছেলে মছরু মিয়া ও তার সহোদর মহসিন মিয়ার দোকান ঘরের পেছনের কক্ষে দীর্ঘদিন ধরে দিনরাত জুয়া খেলার আসর সহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আকিকুল ইসলাম টাইলা নতুন বাজার থেকে ৫ জুয়ারী আটকের সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।