সু.খবর ডেস্ক
সিলেট থেকে ছেড়ে যাওয়া দিরাইগামী চলন্ত বাসে ধর্ষণ থেকে বাঁচতে লাফ দেয়া সেই কালেজ ছাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, মেয়েটি
হাতে ও মাথায় আঘাত পেয়েছে। তার মাথার সিটিস্ক্যান করা হয়েছে। তিনি জানান, মেয়েটিতে রোববার সকালে ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে। মানসিক সার্পোট দেয়ার জন্য তাকে ওসিসিতে নেওয়া হয়েছে। তার নিরাপত্তা ও মানসিক কাউন্সিলং এর জন্য এটি করা হয়েছে বলে জানান তিনি।
ডা. হিমাংশু লাল রায় বলেন, বুদ্ধিমত্তা ও সহাসীকতার কারণে মেয়েটি রক্ষা পেয়েছে। মেয়েটি জানিয়েছে, বাসের ড্রাইভার তার চুল ও হাত ধরে যখন টেনে ধরেছিলেন, তখনই সে বুদ্ধি করে জানালা দিয়ে লাফ দেয়। ভালো লেগেছে মেয়েটি এখনও মানসিকভাবে ভেঙে পড়েনি। সে মানসিকভাবে শক্ত আছে।
সূত্র : সিলেট ভয়েস


