দক্ষিণ সুনামগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে ব্যবসায়ী ও শ্রমিকদের যৌথ উদ্যোগে পঞ্চমবারের মতো তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত ডাক বাংলো প্রাঙ্গণে চলে মাহফিল।
মাহফিলে সভাপতিত্ব করেন পাগলা রায়পুর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রুহুল আমীন। হাফিজ মাও. আবু সাঈদ ও ক্বারী সোয়াইব আহমদের যৌথ পরিচালনায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন- শায়খুল হাদিস, আল্লামা নূরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হাফিজ মাও. হাবিবুর রহমান, মাও. মাহবুবুর রহমান, মাও. বেলাল আহমদ বেলালী, মাও. হোসাঈন আহমদ সালেহ, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাও. সুলতান আহমদ, চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মিছবাহুল ইসলাম খান, কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মারিফত উল্ল্যাহ্, জামি’আ ইসলামীয়া পাগলা মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও. ইমাম উদ্দিন ও উত্তর চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব জিয়া উদ্দিন।
এসময় মাও. সিরাজুল ইসলাম, মাও. নিজাম উদ্দিন, মাও. আফাজ উদ্দিনসহ বাজারের ব্যবসায়ী, শ্রমিক ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।