স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থী প্রতিদিনই পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। করছেন উঠান বৈঠক, কর্মীসভা। শনিবার পৌর শহরে ৪টি উঠান বৈঠক করেছেন আওয়ামীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত। এদিকে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুর্শেদ আলম।
ষোলঘর পশ্চিম পাড়ায় বিকালে বনানী পাড়া পল্লী সমবায় সমিতির সাথে সভা করেছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাদের বখত। এ সময় জেলা পরিষদ সদস্য ফোজি আরা বেগম শাম্মি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, সমবায় সমিতির মেনেছা বেগম, সাবিহা বেগম, মিনা বেগম, পারুল বেগম, স্বপ্না বেগম,
জহরা আক্তার, রওশনারা, শাহানা সহ সকল সদস্য ও এলাকার মহিলারা উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাদের বখত হোসেন বখত চত্তর, বড়পাড়া ও জগন্নাথবাড়িতে সভা করেন।
আওয়ামীলীগ প্রার্থী নাদের বখত্ বলেন, শনিবারে ৪ টি উঠান বৈঠক করেছি। বিগত ২ বছর ৪ মাস যাবত জনগণকে সাথে নিয়ে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। প্রতিটি এলাকায় এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে মনোনয়ন দিয়েছেন। তিনি বলেন, আমি দৃষ্টিনন্দন পৌরসভা গঠন করতে চাই। সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন। আনন্দ উৎসবের মধ্যদিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন।
এদিকে বনানীপাড়া, বিলপাড়, বলাকা, মোহাম¥দপুর, আরপিননগরে প্রচারণা ও গণসংযোগ করেছেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। প্রচারণাকালে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুর্শেদ আলম, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অশোক তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালার চান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, সদস্য মহিম উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদর ছাত্রদলের আহবায়ক রমজানুল করিম পাপন প্রমুখ।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মুর্শেদ আলম বলেন, সড়ক, ড্রেনেজ, সড়কবাতি সমস্যার সমাধান এবং ইভটিজিং ও মাদক মুক্ত পৌরসভা গঠন করবো। মানুষ বিশুদ্ধ পানির সমস্যায় রয়েছেন, নিয়মিত সাপ্লাইর পানি পাচ্ছে না মানুষ। বর্ষায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ময়লা আবর্জনা মানুষের বাড়ি ঘরে ঢুকে যায়। শহরের বর্ধিত এলাকায় আলোকবাতি নেই।
তিনি আরো বলেন, স্কুল কলেজের ছাত্রীদের জন্য খেলার মাঠ তৈরী করবো। কারণ আমাদের শহরে মেয়েদের কোন খেলার মাঠ নেই। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি সকল নাগরিক সমস্যার সামাধান করবো।
- ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিন’
- বিভিন্ন উপজেলায় বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন


