কমিউনিটি প্যারামেডিক কোর্সে ক্লাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
শহরতলীর ধারারগাঁও এলাকায় শনিবার স্যানক্রেড কমিউিনিটি হেল্থ সার্ভিস সেন্টার এন্ড হসপিটালে কমিউনিউটি প্যারামেডিকের ক্লাস উদ্বোধন হয়েছে। দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ক্লাস উদ্বোধন ও কোর্স পরিচিতি সভার পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. আবদুল হাকিম।
তিনি বলেন,‘মাতৃ ও শিশু মৃত্যু হার রোধে কমিউনিটি প্যারামেডিকগণ প্রত্যন্ত এলাকায় দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ পলাশ চিছামের সঞ্চালনায় ইনষ্টিটিউটের  
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যেন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. গৌতম রায়, কুরবাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কাইয়ূম, ডা. হোজাইফা মাহমুদ, ডা. উম্মে কুলসুম (উর্মি), ডা. এহ্তেশামূল হাকিম, ডা. ইসরাত জাহান, ডা. মোস্তাফিজুর, মো. আমিনুল হক, স্টাফ নার্স নাসরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটির শুরুতে নতুন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।